superadmin
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবকের ঘুসীর আঘাতে ব্যাবসায়ীর মৃত্যু!

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবকের ঘুসীর আঘাতে ব্যাবসায়ীর মৃত্যু জনতার হাতে আটক ৩ জন


সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) 

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার  কালীগঞ্জ পৌর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দোকানকর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে এগিয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে স্হানীয় জনগন পরে বাবা স্বপন,মা মাজেদা এবং পুত্র মাসুম কে কালীগঞ্জ থানা পুলিশকে খবর দিয়ে পুলিশ হেফাজতে দিয়েছে ।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে পৌরসভা সংলগ্ন স্বপ্ন ডিপার্টমেন্টের প্বার্শে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম লিটন চন্দ্র ঘোষ (কালী) (৫৫), তিনি কালীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড চান্দাইয়া 
এলাকার স্বর্গীয় নির্মল চন্দ্র ঘোষ (কালুর) ছেলে। পৌরসভা সংলগ্ন তাঁর মালিকানাধীন ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন বালীগাঁও এলাকার মৃত তারা মিয়ার ছেলে মোহাম্মদ স্বপন মিয়া (৫৫), তার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) এবং ছেলে মাসুম মিয়া (২৮)।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে জানা যায়, বেলা ১১টার দিকে মাসুম মিয়া ওই হোটেলে যান। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানকর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। সে সময় মাসুমের বাবা-মা ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে হোটেল মালিক লিটন ঘোষ (কালী) এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে কনি দিয়ে লিটন ঘোষ (কালী) কে এলোপাতাড়ি পিঠাতে থাকে স্বপনের ছেলে মাসুম,এক পর্যায়ে বুকে ঘুসি মারলে লিটন ঘোষ,(কালী)ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে কালীগঞ্জ সরকারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো: ইমরান হোসেন সংবাদ 
 মাধ্যমকে জানিয়েছেন লিটন ঘোষ (কালী) আমাদের হাসপাতালে নিয়ে আসার পূর্বে মারা গেছে, তার পরেও 
 আমরা ইসিজি করে নিশ্চিত হয়ে
 লিটন ঘোষ (কালী) কে মৃত ঘোষণা করি।

কালীগঞ্জ থানার তদন্ত ওসি মো: আশরাফুল ইসলাম , আমাদের প্রতিনিধিকে জানান দোকানে কথাকাটাকাটির এক পর্যায়ে লিটন ঘোষ (কালী)কে কে বা কাহারা আঘাত করে কালী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দোকানের কর্মচারীরা কালীকে দ্রুত কালীগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়, কর্তব্যরত চিকিৎসক জানায় সে মৃত, এঘটনার পরপরই জড়িত তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
নিহত লিটন ঘোষ, (কালী)র মৃত্যু দেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আরব দেশের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি ইরানের

1

ডাক বিভাগের অধীনে ১৫ ক্যাটাগরির পদের মৌখিক পরীক্ষার সূচি প্র

2

হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করল ইরান

3

হরমুজ প্রণালী দিয়ে কেবল চীন ও রাশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দ

4

বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান: রাকসু জিএস আম্

5

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি

6

মাদারীপুরে হামে শিশুর মৃত্যু: জেলায় ছড়িয়েছে আতঙ্ক, হাসপাতালে

7

খালেদা জিয়ার প্রয়াণে স্মৃতির শহর দিনাজপুরে শোকের ছায়া: 'তৈয়ব

8

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে সাড়ে ৫ হাজার লিটার তেল জব্দ, ৫০

9

ঋণখেলাপি শনাক্তে তৎপর ব্যাংক

10

মধ্যরাতে মেডিকেল বোর্ডের জরুরি ব্রিফিং: অত্যন্ত সংকটজনক অবস্

11

শেয়ারবাজারে বড় দরপতন: দাম কমার শীর্ষে আলিফ ইন্ডাস্ট্রিজ

12

হাতে চাবি ও চুলের ক্লিপ দেখে নারী শ্রমিকের লাশ শনাক্ত

13

তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ‘ফ্যামিলি কার্ড’: সমাজকল্যাণমন্

14

মোটরসাইকেলের ‘ফুয়েল পাস’ নিবন্ধন: জেনে নিন পদ্ধতি, সুবিধা ও

15

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, বিসিবির চ

16

রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিল যুক্তর

17

রাজধানীর মতিঝিলসহ বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান: আটক অ

18

শাহজাদপুরের সেই চাঞ্চল্যকর হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর ফাঁস

19

প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতি

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন