superadmin
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জানুয়ারি ২০২৬ বুধবার গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজারে অনুষ্ঠিত হলো ।

বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত। 




২০ জানুয়ারি ২০২৬ বুধবার গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন ( কেন্দ্রীয় কমিটি ) এর আওতাধীন প্রকল্প - নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। 

 
সকাল নয়টায় শ্রমিকদের শুভকামনায় তাদের কল্যাণে ও সুরক্ষায় অনুষ্ঠানের শুভ সূচনা করেন অনুষ্ঠানের সভাপতি ও প্রকল্পের পরিচালক ইসমাইল হোসেন রনি। দিনব্যাপী অসংখ্য শ্রমিকদের শতস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে চলে এই অনুষ্ঠান । 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আলহাজ্ব কাজী ছাইয়েদুল আলম বাবুল (সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি (ঢাকা বিভাগ)। প্রধান আলোচনায় উপস্থিত ছিলেন, মেয়র মোহাম্মদ মজিবুর রহমান (বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গাজীপুর ১  


 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসমাইল হোসেন রনি (সহ সভাপতি) বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, (পরিচালক) নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প। সঞ্চালনায় ছিলেন, আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন, সাবেক (সাধারণ সম্পাদক) কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। ইসরাফিল হোসেন, (সাংগঠনিক সম্পাদক) বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।


 শুভেচ্ছান্তে ছিলেন ,শেখ আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন ( কেন্দ্রীয় কমিটি ) চেয়ারম্যান, নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প । দীপক চৌধুরী,সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ বিল্ডিং কন্সট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন, ( কেন্দ্রীয় কমিটি ), পরিচালক, নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্প। 


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, পারভেজ আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি। আমিরুল হক আমিন, সভাপতি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। আ.স.ম জাকারিয়া, ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি। হাজী আবুল কাসেম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।


 আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিতি ছিলেন, ইদ্রিস আলী সরকার, (সভাপতি) কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। বাবুল হোসেন, (সাধারণ সম্পাদক) কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। আলহাজ্ব রবিউল আলম রবি, সাবেক সভাপতি কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। কাজী মোশাররফ হোসেন রবিন, সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল রহিম, শোয়াইবুর রহমান, আব্দুর রব মোঃ ফিরোজ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান আলোচক,ও অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রকল্পের বিভিন্ন নেতৃবৃন্দ সহ শ্রমিক প্রতিনিধিগন বক্তব্য রাখেন। 

শ্রমিকদের কল্যাণে বক্তারা তাদের বিভিন্ন মতামত পরামর্শ নির্দেশনা ও দাবিদাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন। প্রকল্পের প্রতিনিধি গন শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে নির্মাণ শ্রমিকের মধ্যে মিস্ত্রীর ন্যূনতম দৈনিক মজুরী বারোশত টাকা এবং সহকারী মিস্ত্রীর ন্যূনতম দৈনিক মজুরী একহাজার টাকা করতে হবে এবং কর্মরত অবস্থায় কোনো শ্রমিক দূর্ঘটনা কবলিত হয়ে মৃত্যুবরণ করলে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে নূন্যতম পনেরো লক্ষ্য টাকা দিতে হবে, এবং আহত শ্রমিকদের জন্য চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে, ।


লেবার নয় শ্রমিক হিসেবে উল্লেখ করে শ্রমিকের প্রাপ্য সম্মান প্রদান করতে হবে, কর্মক্ষেত্রে শ্রমিকদের সেফটি বা সুরক্ষার জন্য মালিকপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, সঠিক সময়ে শ্রমিকদের মজুরি পরিশোধ করতে হবে, শ্রমিকদের জন্য বিশেষ শ্রমিকভাতা প্রদান করতে হবে।


ইত্যাদি আরো বেশ কিছু দাবি উল্লেখ করে বলেন এসব দাবি পূরণ হলে শ্রমিকদের জীবন জীবিকা অনেকাংশে সহজ হবে এবং তাদের জীবন মান উন্নত হবে ফলে শ্রমিকদের কাজের প্রতি আগ্রহ বাড়বে এবং রাষ্ট্রের সমৃদ্ধি বৃদ্ধি পাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক তাদের বক্তব্যে তারা সবসময় শ্রমিকদের পাশে থাকবেন এবং কোনো আন্দোলন ছাড়াই শ্রমিকদের স্বার্থ রক্ষা ও সুরক্ষায় কাজ করবেন বলে জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি,ও আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও শ্রমিকদের কল্যাণে তাদের সুরক্ষা ও স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা ও শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে চলে আলোচনা।  

আলোচনা শেষে খাবার বিতরণের মধ্য দিয়ে নির্মাণ শ্রমিক সুরক্ষা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে অস্ত্র দিলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করবে চীন: ট্রাম্প

1

দুর্নীতি করব না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী

2

গরম ভাত নয়, পান্তাই প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাজু ভাইয়ের! জান

3

থার্মাল ক্যামেরায় ধরা পড়ল পেট্রোল বনাম ইলেকট্রিক গাড়ির পার্থ

4

২১ বছর পর প্রথমবার জকসু নির্বাচন আজ: ভোটগ্রহণ শুরু

5

ভর মৌসুমেও টমেটোর দামে আগুন: ক্রেতাদের নাভিশ্বাস, কারণ কী

6

নীলফামারী ১ ও ২ আসনের প্রার্থীতার যাচাই বাছাই সম্পন্ন

7

ইফতারে কোন মসজিদে বিরিয়ানি? জানিয়ে দেবে বিশেষ অ্যাপ!

8

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফলাফল প

9

আত্মহননের বদলে আত্মোপলব্ধির হাইকু

10

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

11

লন্ডনে তারেক রহমানের বাসভবনের সামনে সন্দেহভাজন দুই ব্যক্তি আ

12

১২ কেজির এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৭২৮ টাকা

13

ঢাকায় মশার ভয়াবহ উপদ্রব: প্রতি ঘণ্টায় কামড়াতে আসছে প্রায় ৭০০

14

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ; অনিয়ম করলে কঠোর ব্যব

15

ভোক্তা অধিকার দু’টি প্রতিষ্ঠানে জরিমানা করেছে

16

কে হচ্ছেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা? খামেনির দ্বিত

17

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

18

টি–টুয়েন্টিতে বাবর কি তাহলে সত্যিই ‘অচল’

19

ময়মনসিংহে সড়কের পাশে ধানখেতে কাঁদছিল সদ্যোজাত নবজাতক

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন