বিডি ইউথ রেভুলেশন-এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
অদ্য ১৮-০১-২০২৬ খ্রি. তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মহোদয়ের সাথে বিডি ইউথ রেভুলেশন-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
জনাব মোঃ ইসরাইল হাওলাদার
পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
সভায় কমিশনার মহোদয় যুব সমাজের ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ইতিবাচক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বিষয়ে গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিডি ইউথ রেভুলেশন-এর সদস্যবৃন্দ।