superadmin
প্রকাশ : Jan 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুবর্ণচরে চরলক্ষী জুনিয়র হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান!

সুবর্ণচরে চরলক্ষী জুনিয়র হাই স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান!


নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চরলক্ষী জুনিয়র হাই স্কুলের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকলে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম দিলদারের সঞ্চালনায় ও সভাপতি বেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমি সুপার মিজানুর রহমান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি কালিমুল্লাহ ইকবাল, মোহাম্মদপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিটুল তালুকদার, অঙ্কন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের ডিরেক্টর ডা. মহিব উল্লাহ সোহেলসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য নুর আলম, এনায়েত সওদাগর, সেলিম নেতা, হানিফ চৌকিদার, নুর হোসেন, আব্দুল কাইয়ুম, শুকুর নেতা, মোঃ শাহেদ স্যার, রহমানসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রঙিন বেলুন, ফুলের সাজ ও মনোরম মঞ্চসজ্জায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিকতা ও মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিশেষ অতিথি কালিমুল্লাহ ইকবাল বলেন, “শিক্ষা মস্তিষ্ককে ধার দেয়, চরিত্র মানুষকে মহান করে, আর খেলাধুলা জীবনের ভারসাম্য শেখায়। আজকের পরিশ্রমই আগামীর ভবিষ্যৎ গড়ে তোলে।”

অঙ্কন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের ডিরেক্টর ডা. মহিব উল্লাহ সোহেল ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০টি খেলার জার্সি বিতরণ করেন। ভবিষ্যতে খেলাধুলার মান বাড়াতে অংকন উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে থাকবেন বলে দৃঢ়তার সাথে তিনি বক্তব্য বলেন। 

এছাড়া ও শিন শিন জাপান হাসপাতাল এর জিএম ও জাতীয় পার্টি নোয়াখালী ৪ আসন (সদর সুবর্ণচর) থেকে সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন এবং ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে থাকার অঙ্গীকার করেছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়। 

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

1

বিবাহবার্ষিকীতে গ্ল্যামারাস লুকে ভক্তদের মুগ্ধ করলেন তাহসানে

2

ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে আসছে আরও ১৭ হাজার টন ডিজেল

3

গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানাপুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আ

4

টয়লেটে মিলল প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ, এলাকায় চাঞ্চল্য

5

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে: ভূমি প্রতি

6

ইরান ৫০টি উত্তর কোরিয়ার সমান শক্তিশালী: নতুন হুশিয়ারি নেতানি

7

বাঁশঝাড়ের নিচে তেলের খনি! পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার

8

ইকরার ফেসবুক আইডি উধাও: প্রমাণ লোপাটের অভিযোগ আলভীর বিরুদ্ধে

9

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

10

পুলিশ কনস্টেবল সম্রাটের আত্মহত্যা, রয়ে গেছে ধোঁয়াশা

11

মধ্যরাত থেকে ইসরায়েলে ইরানের ৫ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

12

মুরগির বাজারে আগুন, সবজিতেও নেই স্বস্তি: দিশেহারা ক্রেতারা

13

রাশিয়া থেকে ৬ লাখ টন ডিজেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতি চা

14

চাঁদাবাজ ঠেকাতে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দিচ্ছে ‘নবীন বা

15

শীতে কেন খাবেন খেজুরের গুড়?

16

ভাই-বন্ধুদের নিয়ে পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ

17

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

18

জামায়াতের সঙ্গে সমঝোতায় গিয়ে একের পর এক ‘ভাঙন’ এনসিপিতে

19

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন