নিজস্ব প্রতিবেদক | ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ৫ জোড়া বিশেষ (স্পেশাল) ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। একই সাথে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখও ঘোষণা করা হয়েছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে নির্ধারিত রুটগুলো হলো:
১. চাঁদপুর ঈদ স্পেশাল: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে।
২. তিস্তা ঈদ স্পেশাল: ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে।
৩. পার্বতীপুর ঈদ স্পেশাল: জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে।
৪. শোলাকিয়া ঈদ স্পেশাল-১: ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে।
৫. শোলাকিয়া ঈদ স্পেশাল-২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে।
এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। টিকিট বিক্রির সূচি নিচে দেওয়া হলো:
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ভিড় এড়াতে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে কেনা যাবে। এছাড়া ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সকল সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন