মোট ৯টি শাখায় নিয়োগ দেওয়া হবে। শাখাভেদে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন:
সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল (৩০০ পদ): এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ ৩.৫০।
মেডিকেল (১৮ পদ): জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান) বা সমমান, জিপিএ ৩.৫০।
রেগুলেটিং, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ): এসএসসি বা সমমান, জিপিএ ৩.০০।
কুক ও স্টুয়ার্ড: এসএসসি বা সমমান, জিপিএ ২.৫০।
টোপাস (২০ পদ): অষ্টম শ্রেণি পাস।
উচ্চতা: সিম্যান ও এমওডিসি পদের জন্য ৫ ফুট ৬ ইঞ্চি; রেগুলেটিং পদের জন্য ৫ ফুট ৮ ইঞ্চি; অন্যান্য শাখার জন্য ৫ ফুট ৪ ইঞ্চি।
বুকের মাপ: ৩০-৩২ ইঞ্চি (৫ সেমি সম্প্রসারণযোগ্য)।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।
চোখের দৃষ্টি: ৬/৬।
নাবিক: ১৭ থেকে ২০ বছর।
এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।
১. নৌবাহিনীর ওয়েবসাইট (www.joinnavy.navy.mil.bd)-এ গিয়ে 'Sailor Section' থেকে আবেদন করতে হবে। ২. আবেদন ফি ৩০০ টাকা। বিকাশ, নগদ, রকেট বা কার্ডের মাধ্যমে এই ফি জমা দেওয়া যাবে। ৩. ফরম পূরণ শেষে 'নাবিক-১' ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে, যা পরীক্ষার সময় প্রয়োজন হবে।
ভর্তি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল ২০২৬ থেকে ২৪ মে ২০২৬ পর্যন্ত তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে:
ঢাকা: বানৌজা ঢাকা, খিলক্ষেত।
খুলনা: বানৌজা তিতুমীর, খালিশপুর।
চট্টগ্রাম: নৌবাহিনী ভর্তি ও তথ্যকেন্দ্র, টাইগার পাস।
পরীক্ষার নির্ধারিত তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ সকাল ৮টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে। বিস্তারিত সময়সূচি ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ সময়: ২০ এপ্রিল ২০২৬।
পরীক্ষা শুরু: ২৬ এপ্রিল ২০২৬।
মন্তব্য করুন