দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ (Fuel Pass) ব্যবস্থা চালু করেছে। বর্তমানে পরীক্ষামূলকভাবে ঢাকার দুটি স্টেশনে (তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং ও আসাদগেটের সোনার বাংলা ফিলিং স্টেশন) মোটরসাইকেলের জন্য এটি শুরু হলেও পর্যায়ক্রমে সারা দেশে সব যানবাহনের জন্য এটি বাধ্যতামূলক করা হবে।
নিচে ঘরে বসে নিবন্ধন করার ধাপগুলো তুলে ধরা হলো:
নিবন্ধনের আগে নিচের তথ্যগুলো সাথে রাখুন:
১. ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ: প্রথমে ব্রাউজার থেকে fuelpass.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা গুগল প্লে-স্টোর থেকে ‘Fuel Pass’ অ্যাপটি ডাউনলোড করে নিন।
২. যানবাহন যাচাই (Vehicle Verification): পোর্টালে গিয়ে 'New Registration' অপশনে ক্লিক করুন। এরপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর সঠিকভাবে প্রদান করুন।
৩. ব্যক্তিগত তথ্য প্রদান: আপনার এনআইডি (NID) নম্বর এবং জন্মতারিখ দিন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিআরটিএ-এর ডেটাবেজ থেকে আপনার তথ্য যাচাই করে নেবে।
৪. ওটিপি (OTP) যাচাই: আপনার প্রদানকৃত মোবাইল নম্বরে একটি ওটিপি কোড আসবে। কোডটি নির্ধারিত ঘরে বসিয়ে মোবাইল নম্বরটি নিশ্চিত করুন।
৫. পাসওয়ার্ড সেট ও কিউআর কোড সংগ্রহ: ভবিষ্যতে লগইন করার জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। নিবন্ধন সম্পন্ন হলে আপনি একটি ইউনিক কিউআর কোড (QR Code) পাবেন।
পরামর্শ: আপনার যদি স্মার্টফোন না থাকে, তবে কম্পিউটারের দোকান থেকেও এই নিবন্ধন সারতে পারবেন। নিবন্ধন শেষে কিউআর কোডটি ডাউনলোড করে প্রিন্ট বা লেমিনেট করে সাথে রাখুন, যাতে পাম্পে স্ক্যান করে সহজেই তেল নিতে পারেন।
মন্তব্য করুন