superadmin
প্রকাশ : Jan 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত

পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত



মোকছেদুল ইসলাম 
স্টাফ রিপোর্টার( নওগাঁ) 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯৬৭ সালের ৮ জানুয়ারি চট্টগ্রামের ডবলমুরিং এলাকায় তৎকালীন ইপিআর-এর ১৪তম উইং হিসেবে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি ব্যাটালিয়নটি দেশমাতৃকার সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনসহ সরকার কর্তৃক অর্পিত সকল দায়িত্ব সততা, নিষ্ঠা, দক্ষতা ও সুনামের সঙ্গে পালন করে আসছে।
উল্লেখযোগ্যভাবে, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই ব্যাটালিয়নের ৩৫ জন বীর সদস্য এবং ১৯৮৪ সালে পার্বত্য চট্টগ্রামের মারিশ্যা এলাকায় দায়িত্ব পালনকালে তৎকালীন শান্তিবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও ২ জন সদস্যসহ সর্বমোট ৩৭ জন বিভিন্ন পদবীর সৈনিক শহীদ হন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে মিলাদ মাহফিল ও দোয়া, কোয়ার্টার গার্ডে পতাকা উত্তোলন এবং অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) ব্যাটালিয়ন প্রাঙ্গণে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর রাজশাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক, রাজশাহী সেক্টরের অধীনস্থ বিভিন্ন ইউনিটের অধিনায়কবৃন্দ, নওগাঁর পুলিশ সুপার, সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও), পুলিশ প্রশাসনের কর্মকর্তা, অন্যান্য সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ব্যাটালিয়নের অফিসারসহ সকল স্তরের সদস্যরা।
অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পত্নীতলা ব্যাটালিয়নের ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠান সম্পন্ন হয়। সমাপনী কর্মসূচি হিসেবে বিকেলে প্রীতি ভলিবল খেলার আয়োজন করা হয়।

মোকছেদুল ইসলাম 
স্টাফ রিপোর্টার (নওগাঁ) 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত সুস্থ হয়ে উঠছেন 'দিবু' মার্তিনেজ: মাঠে ফেরার অপেক্ষায়

1

এবার কারওয়ান বাজার সিগন্যালে আটকে গেল রাষ্ট্রপতির গাড়িবহর

2

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে

3

বলিউডে কি ফিরছে সেই পুরোনো পুরুষতন্ত্র? ব্লকবাস্টার সিনেমার

4

‘হামরা গরিব মানুষ, পুরা রমজান মাস টিসিবির মাল পাইলে উপকার হয়

5

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

6

শিশুর হাম: লক্ষণ, কারণ ও প্রতিকার নিয়ে বিশেষজ্ঞ পরামর্শ

7

সাত বছর পর শীর্ষে সিটি ব্যাংকের শেয়ারদর, পিই রেশিও ৫–এর নিচে

8

পুলিশ সংস্কার না হলে জন–আস্থা ফিরবে না

9

জ্বালানি সংকটে মোটরসাইকেল বাজারে ধস: বিক্রি নেমেছে শূন্যে

10

জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার

11

ইরান যুদ্ধ নিয়ে যা জানি তাতে রাতে ঘুম আসে না: ইতালির প্রতিরক

12

কৃষি ব্যাংকের বড় সাফল্য: প্রবাসী আয়ে টানা দ্বিতীয় স্থান অর্জ

13

ঢাকার দুই পাম্পে ‘ফুয়েল পাস’ অ্যাপ, কিউআর কোড দিয়ে নেওয়া যাব

14

নোয়াখালীতে প্রাইভেট কারের ধাক্কায় নারী নিহত

15

মোংলায় জ্বালানি তেল বিক্রির পর মোটরসাইকেলের চাকায় দেওয়া হচ্ছ

16

মুস্তাফিজকে বাদ দেওয়ার নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য: ‘ওপর মহলের’

17

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ অনেকে হতাহ

18

৩০১ ধারায় যুক্তরাষ্ট্রের তদন্ত, বাংলাদেশের বাণিজ্য ভবিষ্যতের

19

কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,জনাব কলিমুদ্দিন চ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন